IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> সব ধানে চিটা

সব ধানে চিটা

ধূমকেতু নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের শেফালী বিশ্বাস (৫৮)। ঘরে অসুস্থ পঙ্গু স্বামী আর চার মেয়ে। এবার ৩ বিঘা জমিতে ধান বুনে স্বপ্ন দেখেছিলেন ঘরে তোলার। যাতে সারা বছরের খাবার যোগান হয়। কিন্তু কালবৈশাখী ঝড়ের পরেই মাত্র কয়েক মিনিটের গরম বাতাসে তার সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন চিন্তায় রয়েছেন কীভাবে যোগান হবে সারা বছরের খাবার। কীভাবেই বা চলবে সংসার।

শুধু শেফালী বিশ্বাসই নয় তার মত একই অবস্থা ওই গ্রামের অপর্ণা রানী খান, দয়ানন্দ ঘরামী, জুড়ান বিশ্বাস, সুরেশ সেন, চিত্তরঞ্জন ঘরামী, দেবাশিষ মণ্ডলসহ জেলার চার উপজেলার শত শত কৃষকের।

এক রাতের মধ্যে শত শত হেক্টর জমির ধানের শীষ সবুজ থেকে সাদা হয়ে নষ্ট হয়েছে। কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন লু হাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। জেলার অন্তত ১০টি ইউনিয়নে এ ঘটনা ঘটায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ইতিমধ্যে কৃষি বিভাগ খবর পেয়ে ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে নেমেছে।

সরেজমিনে গিয়ে ও গোপালগঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে এ বছর ৭৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এসব জমিতে এখন ধানের ফ্লাওয়ারিং স্টেজ চলছে। কিন্তু হঠাৎ করে গত রোববার রাতে জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া, তাড়াইল, পাকুরতিয়া, লেবুতলা, বর্ণি, কুশলী, পাটগাতী, বরইহাটি ও গোপালপুর, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা, আমতলী, তালপুকুরিয়া, কান্দি, হিরণ ও আমতলী, কাশিয়ানী উপজেলার রাতইল ও সদর উপজেলার চর মানিদাহ গ্রামের উপর দিয়ে কাল বৈশাখীর গরম হাওয়া প্রবাহিত হয়।

এরপর সোমবার সকালে কৃষকেরা তাদের জমিতে গিয়ে দেখেন সব ধান সাদা হয়ে গেছে। ক্ষেতের উঠতি বোরো ধানের শীষে যে গুলোতে কেবল মাত্র ‘দুধ’ এসেছে সেই ধানের শীষ সব চিটায় পরিণত হয়ে সাদা বর্ণ ধারণ করেছে। যেসব জমিতে ধানের ফ্লাওয়ারিং হচ্ছে সে সব জমির ধান গরম বাতাসে পুড়ে গিয়ে সাদা বর্ণ ধারণ করেছে। এতে উৎপাদনের প্রায় শতকরা বিশ ভাগ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর এতে জেলার শত শত কৃষক কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। সারা বছর কী খেয়ে দিন কাটাবেন এখন সেই চিন্তায় পড়েছেন তারা। ধার দেনা, ব্যাংক লোন ও ঋণ নিয়ে এসব কৃষকরা তাদের জমিতে ধানের আবাদ করেছিলেন। কিন্তু ধান নষ্ট হওয়ায় কীভাবে ধার দেনা ও ঋণ শোধ করবেন সেই চিন্তায় দিন কাটছে তাদের।

টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের দয়ানন্দ ঘরামী ও জুড়ান বিশ্বাস বলেন, রাতে গ্রামের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। মাত্র বিশ মিনিটের গরম বাতাসে আমার জমির ধানের শীষ শুকিয়ে সাদা হয়ে গেছে। এক ছটাক ধানও ঘরে তুলতে পারবো না। সারা বছর পরিবার পরিজন নিয়ে কী খাবো চিন্তায় শেষ এখন।

একই গ্রামের অপর্না রানী খান বলেন, আমার স্বামী অসুস্থ। ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে। আমি নিজ হাতে তিন বিঘা জমিতে ধান লাগাইছি দেনা করে। কিন্তু আমার জমির সব ধান এখন নষ্ট হয়ে গেছে। এখন আমার আর কোনো পথ নেই কোনো আয় রোজগার নেই। এখন আমার মরন ছাড়া আর কোনো গতি নেই।

একই গ্রামের দেবাশিস মণ্ডল, নকুল ঘরামী, চিত্তরঞ্জন ঘরামী বলেন, এ বছর ধার দেনা, ব্যাংক লোন ও ঋণ নিয়ে ধান চাষ করেছি। কিন্তু জমির ধান সব শেষ হয়ে গেলো। দেশে এখন করোনার সাথে লকডাউন চলছে। সারা বছরের খাবার তো দুরের কথা এখন ধার দেনা কীভাবে শোধ করবো তা বুঝতেই পারছি না। আমাদের মরণ ছাড়া আর কোনো পথ নেই।

একই গ্রামের কৃষক রঞ্জিত সেন, সুরেশ সেন বলেন, রাত ১০টার দিকে কাল বৈশাখীর ঝড়ো হাওয়ার বইতে শুরু করে। এরই এক পর্যায়ে হঠাৎ করে গরম বাতাস আসে। তখন আমরা বুঝতে পারিনি ধানের ক্ষতি হবে। সকালে রোদ ওঠার পর জমিতে গিয়ে দেখি ফুলে বের হওয়া ধানের শীষগুলো শুকিয়ে গেছে। এখন আমরা কি করবো তা বুঝে উঠতে পারছি না। সরকার যদি আমাকে সাহায্য সহযোগিতা না করে তাহলে ঋণ করে সারা বছর চলতে হবে।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল উদ্দিন বলেন, কৃষকরা খবর দেয়ার পর আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। সেখানে গিয়ে দেখি জমির ধানগুলো সাদা বর্ণ ধারণ করে নষ্ট হয়ে গেছে। এ বছর টুঙ্গিপাড়ায় ৮ হাজার ৬শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শতকরা প্রায় ২৫ ভাগ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, ফ্লাওয়ারিং হওয়া ধানে গরম বাতাসের কারণে পরাগায়ন শুকিয়ে গেছে। যে কারণে ধান গাছগুলো ঠিক আছে কিন্তু শীষগুলো শুকিয়ে সাদা হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোটালীপাড়ায় প্রায় ৬ থেকে ৭ শত হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করা হচ্ছে।

জেলার বিভিন্ন স্থানে ধান নষ্ট হবার কথা স্বীকার করে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, গরম বাতাসে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বোরো ধানের বেশ ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণে কৃষি বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করার জন্য বলা হয়েছে।

তিনি আরো বলেন, বিষয়টি ভাঙ্গা ধান গবেষণা ইনিষ্টিটিউটকে জানানো হয়েছে। তাদের একটি দল গোপালগঞ্জে এসে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। এরপর তারা আমাদের জানিয়ে করণীয় ঠিক করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031