IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে লকডাউন মানছেন না কেউ, দোকান খুলেছেন ব্যবসায়ীরা

রাজশাহীতে লকডাউন মানছেন না কেউ, দোকান খুলেছেন ব্যবসায়ীরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশনা মানছেন না তেমন কেউ। লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে যানবাহন চলাচল আরও বেড়েছে, খুলেছে বিভিন্ন দোকানপাট। এছাড়া হাট ও বাজার, দোকানপাট, মার্কেট সর্বত্রই জনসমাগম বেড়েছে। আর প্রথম দিনের ঘোষণার পর মঙ্গলবার থেকে আরডিএ মার্কেটের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট খুলে ব্যবসা করছেন। এছাড়া মার্কেটের সামনের ব্যবসায়ীরাও আগের মতো বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। ব্যবসায়ীদের দাবি তারা শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তাদের দোকানপাট খোলা রেখেছেন।

মঙ্গলবার সকালে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটে গিয়ে দেখা গেছে প্রায় সব দোকানই খোলা। ব্যবসায়ীরা লকডাউন মানছেন না। তবে প্রতিটি দোকানের সামনের অংশে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। এছাড়া রাখা হয়েছে জীবাণুনাশক স্প্রেও। আর ব্যবসায়ীরা এখন মুখে মাস্ক পড়ে ব্যবসা করছেন। যদিও দোকান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম।

ব্যবসায়ীরা বলছেন, অনেক ক্রেতাই জানেন না যে দোকান খোলা আছে। তাই ক্রেতা কম। জানাজানি হলে আগের মতোই ক্রেতা থাকবে বলেও দাবি ব্যবসায়ীদের।

লকডাউন ভঙ্গ করে মার্কেটের দোকান খোলা প্রশ্নে রাজধানী ফ্যাশানের শহীদুল ইসলাম বলেন, গতবছর ঠিক এমন সময় থেকেই দেশে লকডাউন ছিল। এর মধ্যেই পহেলা বৈশাখ গেছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা গেছে। তারা ব্যবসা করতে পারেননি। ঈদের জন্য যখনই পণ্য কিনে মজুদ করেছেন ঠিক তার পরপরই লকডাউন দেওয়া হয়েছিল। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েন। এরপর টানা একটা বছর কেটে গেছে করোনায়। ব্যবসায়ীরা নিজেদের পুঁজি ভেঙে খেয়েছেন। এবছর আবার ঠিক ঈদের আগেই লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন ব্যবসা করতে না পারলে তাদের পথে বসতে হবে। তাই না খেয়ে মারার চেয়ে করোনায় মৃত্যু হলেও ভালো।

এমন মন্তব্য কেবল শহীদুলের নয়, রাজশাহীর আরডিএ মার্কেটের অধিকাংশ ব্যবসায়ীরই। তারা লকডাউনে দোকান বন্ধ না রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার পক্ষে। এজন্য তারা প্রশাসনের নির্দেশনা ভঙ্গ করেই দোকান খুলেছেন। কেউ বাধা দিলে তারা সড়কে নেমে আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে, সোমবার সকালে দোকান খোলার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন রাজশাহীর আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা। এর আগের দিন গত রোববার স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে সংবাদ সম্মেলনও করেন ব্যবসায়ীরা।

এছাড়াও বিভিন্ন মোড়ের দোকান ও চায়ের দোকান খুলে ব্যবসা করতে দেখা যায় ব্যবসায়ীদের। এসব দোকানে ভীড় ছিলো চোখে পড়ার মতো।

এদিকে, দ্বিতীয় দিনেও সড়কে কোনো গণপরিবহন দেখা যায়নি। তবে বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশা চলাচল করছে। এছাড়া পণ্য পরিবহনের ট্রাক ও কাভার্ডভ্যান ও পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নগরীর নওদাপাড়া আমচত্বর, গোরহাঙ্গা রেলগেট, সাহেব বাজার জিরোপয়েন্ট, তালাইমারীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ যানবাহন চলাচল সীমিত করার চেষ্টা করছে। এছাড়াও গণজমায়েত ঠেকানোরও চেষ্টা চলছে। মুখে মাস্ক ছাড়া বাইরে বের হলে তাদের সতর্ক করছে পুলিশ। সবার মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ চলছে।

কিন্তু এরপরও নগরীজুড়ে অনেক মানুষের চলাচলও দেখা গেছে। কেউ অফিস কেউ ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হন। অনেকে আবার খাবার খেতে ও বাজার করতে বের হন। আবার অনেকে কেবল নগরীর লকডাউন পরিস্থিতি দেখার জন্যই বাইরে বের হন। যদিও করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31