IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দোকান মালিকরা। শিল্প-কারখানা খোলা থাকবে। অথচ দোকানপাট বন্ধ থাকবে। এটাকে বৈষম্যমূলক দাবি করে এই লকডাউন বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা ট্র্যাফিক মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। এই বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সাধারণ মানুষ মানছে না লকডাউন। হুড়মুড় করে শহরে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোটোখাটো যানবাহন। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। সোমবার লকডাউনের প্রথম দিন এমন চিত্রই দেখা গেছে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা।

লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে শহরের পৌরবাজারসহ সবগুলো কাঁচাবাজারে মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়ে। সেখানে সামাজিক দূরত্বের কোন বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। এদিকে শহরের বিভিন্ন এলাকায় জেলা পুলিশের টহলের পাশাপাশি মাস্ক বিতরণ করতে দেখা গেছে। শহরের বিভিন্ন মার্কেটের দোকানপাট বন্ধ থাকলেও দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে ছিলেন দোকানের মালিক বা কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা। মাইকিং করা ছাড়া সরকার ঘোষিত নির্দেশনা কার্যকরে প্রশাসনের তেমন কোনো ব্যবস্থা চোখে পড়েনি।

কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান, লকডাউন কার্যকর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাহলেই কেবল সম্ভব করোনার হাত থেকে মানুষকে রক্ষা করা। তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31