IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীর
Home >> রাজশাহী >> পবায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

পবায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবায় ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার সরকারী ভর্তুকি প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দেশব্যাপী ভাচ্যুয়ালী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ডঃ মো. আব্দুর রাজ্জাক। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় ইয়ানমার কম্বাইন হারভেস্টার ডেলিভারি দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, কৃষি সম্প্রসারণ রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক খয়ের উদ্দিন মোল্লা, রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে জেড এম আব্দুল আওয়াল, অতিরিক্ত উপপরিচালক (ক্রপ) উম্মে সালমা, পবা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায় ও জুনাইদ মুতনাঈনসহ এসিআই এর প্রতিনিধিবৃন্দ।

জানা যায়, বাংলাদেশে এই প্রথম স্মার্ট আসিস্ট রিমোট সিস্টেম সম্বলিত ইয়ানমার কম্বাইন হারভেস্টার কৃষকদের মাঝে সরকারী উন্নয়ন সহায়তায় সরবরাহ করা হয়। এই প্রযুক্তির ফলে কৃষক বা হারভেস্টার এর মালিক ঘরে বসেই হারভেস্টার এর সকল তথ্য জানতে পারবে। এতে যেমন কৃষক উপকৃত হবে সেই সাথে সরকারও জানতে পারবে কোন এলাকায় কতগুলো হারভেস্টার কিভাবে চলছে।

জাপানী প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ ঘণ্টায় প্রায় ১০০ শতাংশ জমির ধান/গম কেটে মাড়াই, ঝাড়াই করে বস্তা বন্দী করা যায়। তেল লাগে মাত্র ৮-১০ লিটার ডিজেল। শুকনো ও কাঁদা উভয় জমিতেই চালানো উপযোগী। শুয়ে পরা ধান সহজেই কাটা যায়। এই হারভেস্টার এ ৬ টি সেন্সর আছে যা হারভেস্টার এর অনাকাঙ্ক্ষিত ব্রেকডাউন এর হাত থেকে রক্ষা করে। এই কম্বাইন হারভেস্টার দিয়ে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে শ্রমিক লাগে ২ জন এবং সময় লাগে ১ ঘণ্টা। এ সি আই মটরস সারা দেশব্যাপী তার দক্ষ নেটওয়ার্ক ও লোকবল এর মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে। অত্যাধুনিক প্রযুক্তির এই কম্বাইন হারভেস্টার ব্যবহার এর ফলে একদিকে যেমন কৃষক উপকৃত হচ্ছে অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

এদিকে একই অনুষ্ঠানের মাধ্যমে চাইনার তৈরী এফএস ওয়ার্ল্ড নামের আরো একটি হারভেস্টর মেশিন বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31