IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘অন্তঃসত্তা হওয়ায় প্রেমিকাকে খুন’ আসামীর স্বীকারোক্তি

‘অন্তঃসত্তা হওয়ায় প্রেমিকাকে খুন’ আসামীর স্বীকারোক্তি

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আম বাগান থেকে সীমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধারের ১৫ দিন পর ঘটনার সাথে জড়িত ২ নং আসামী বজলুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ফরিদপুর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বজলুর রহমান পুলিশকে জানিয়েছে, তার বন্ধুর প্রেমিকা অন্তঃসত্তা হয়ে প্রেমিককে বিয়ে করতে বলায় তারা দুই বন্ধু মিলে ঐ গৃহবধুকে ধর্ষণের পর হত্যা করে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার আরিপপুর গ্রামের আতব আলীর মেয়ে সীমা বেগম (৩৫) একজন স্বামী পরিত্যাক্তা। সে বাঘা উপজেলা সদরে একটি বাড়িতে কাজ করতো। সেই সুবাদে বাঘা বাজারের মুরগী ব্যবসায়ী রাজা (২৪) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাজার পিতার নাম শহিদুল ইসলাম, তার বাড়ী উপজেলার বাজুবাঘা গ্রামে। অপর আসামী বজলুর রহমান (৪০) এর পিতার নাম বিচ্ছাদ আলী। তার বাড়ী বারখাদিয়া গ্রামে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারি জানান, গত মাসের ২৩ তারিখ সকাল ৬ টার সময় গৃহবধু সীমা বেগমের বাড়ির পাশে একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের গলায় কালো দাগ দেখে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়। অতঃপর তার লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এবং ঘটনার কারণ উদঘাটন করার চেষ্টা চালায় পুলিশ।

সর্বশেষ মঙ্গলবার ভোর রাতে ঘটনার সাথে জড়িত ১ নং আসামীর বন্ধু বজলুর রহমানকে গ্রেপ্তারের পর ঘটনার সব রহস্য বেরিয়ে আসে। বজলুর রহমানকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31