IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> চার দিনের ব্যবধানে ২ চিকিৎসকসহ আক্রান্ত ৪০

চার দিনের ব্যবধানে ২ চিকিৎসকসহ আক্রান্ত ৪০

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে হঠাত করেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমন রোগীর সংখ্যা। এতে করে চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে চারঘাটে বসবাসকারীরা। গত ৪ দিনের ব্যবধানে চারঘাটে ২ জন চিকিৎসকসহ আক্রান্ত হয়েছেন ৪০ জন। এর পরেও সরকারী নির্দেশনা না মেনে বাইরে ঘুরছেন লোকজন। সরকারী নির্দেশনা মানতে স্থানীয় প্রশাসন মাইকিংসহ জনসচেতনতা বাড়াতে মাঠে মাঠে দৌড় ঝাপ করলেও প্রশাসনকে ফাকি দিতে চোর পুলিশের খেলায় মেতেছেন কিছু ব্যবসায়ী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা সংক্রমনের ২য় ঢেউয়ের কারনে গত ৪ দিনের ব্যবধানে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসকসহ মোট ৪০ জন রোগী করোনা সংক্রমনে আত্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা তাদের নিজ নিজ বাড়ীতে চিৎিসকদের নজরদারীতে চিকিৎসা নিচ্ছেন। এ দিকে মাত্র ৪ দিনের ব্যবধানে রেকর্ড পরিমান করোনা রোগী শনাক্ত হওয়ার খবরে চারঘাটে বসবাসকারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এভাবে করোনা রোগী বৃদ্ধি পাবার পরেও চারঘাটে মানা হচ্ছে সামাজিক দূরত্বসহ সরকারী নির্দেশনা। স্থানীয় প্রশাসন করোনা ভাইরাসের প্রকোপ থেকে জনগনকে রক্ষার স্বার্থে মাইকিংসহ বিভিন্ন ধরণের পরিকল্পনা গ্রহণ করলেও রাস্তায় মাস্ক ছাড়াই ঘুরছেন লোকজন। এতে করে চারঘাটে করোনা সংক্রমন আরো বৃদ্ধির আশঙ্কা করছেন সচেতন মহল।

বিষঢয়টি সম্পর্কে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আশিকুর রহমান বলেন, করোনার ২য় ঢেউ শুরুর মাত্র ৪ দিনের ব্যবধানে ২জন চিকিৎসকসহ আক্রান্ত হয়েছেন ৪০ জন। এটা চারঘাটের জন্য সুখবর নয়। সরকারী নির্দেশনা না মানলে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। তাই জনগনকে সরকারী নিদের্শনা মেনে চলার আহŸান জানান তিনি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রথম ঢেউ শুরুর সময় চারঘাটে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নতুনভাবে আর কেউ মারা যাননি। তাই সকলের উচিত করোনাকালে জরুরী কাজ ছাড়া বাড়ীর বাইরে না বের হবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, করোনার প্রভাব থেকে জনসাধারনকে রক্ষার স্বার্থেই সরকার লকডাউন ঘোষনা করেছে। কিন্তু জনগণ সরকারী নিদের্শনা অমান্য করে রাস্তায় বের হলে মূলত তারাই তাদের ক্ষতি করছে। এর পরেও সরকারী নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে করোনার সচেতন করতে সব এলাকায় চলছে মাইকিং। পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31