IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> উদ্বোধনের অপেক্ষায় নওহাটার মডেল মসজিদ

উদ্বোধনের অপেক্ষায় নওহাটার মডেল মসজিদ

ধূমকেতু প্রতিবেদক, জাহিদ হাসান সাব্বির : মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ধর্মপ্রাণ মুসল্লির জন্য বিশেষ উপহার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ইতিমধ্যে উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে ৫০টি মডেল মসজিদ। চলতি মাসের যে কোন দিন উদ্বোধন হতে পারে এই মডেল মসজিদ গুলো।

রাজশাহী পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সামনে এই প্রকল্পের আওতায় তৈরী হচ্ছে এই মসজিদটি। ৪৪ শতক জায়গার উপর নির্মিত হচ্ছে মসজিদটি। তিন তলা বিশিষ্ট এবং ৯০০জন ধারন ক্ষমতা সম্পন্ন এই মডেল মসজিদটির নির্মান কাজ প্রায় ৯৫ভাগ শেষ,মসজিদটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১১ কোটি ৩৭ লক্ষ টাকা । মসজিদটিতে পুরুষ, মহিলা ও প্রতিবন্ধিদের পৃথক নামাযের ব্যবস্থা, ইসলামিক রির্সাচ সেন্টার, ইসলামিক পাঠাগার, পার্কিং স্পেস সহ মুসল্লিদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়ার জন্য ক্লোজসার্কিট ক্যামেরা থাকছে বলে ধূমকেতু প্রতিবেদককে জানান প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং ইনর্চাজ – মো: মোকলেসুর রহমান।

উল্লেখ্য, আওয়ামীলীগের ২০১৪সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নতমানের মসজিদ নির্মানের প্রতিশ্রæতি ছিল। সে প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি অর্থায়নে মসজিদ গুলো নির্মিত হচ্ছে। এই প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ৮হাজার ৭২২ কোটি টাকা। পদ্মা সেতুর পর এটিই দ্বিতীয় বৃহত্তম প্রকল্প যা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ২০১৮সালের ৫এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এরপর শুরু হয় নির্মান কাজ। চলতি বছর মার্চ মাসে উদ্বোধনের কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031