IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বাঘায় সরকারি জলাশয় পুন:খননে অর্থ লোপাটের অভিযোগ

বাঘায় সরকারি জলাশয় পুন:খননে অর্থ লোপাটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় সরকারি জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দু’টি পুকুর পুন:খনন কাজ শেষ করা হয়েছে।এই প্রকল্পে নামে মাত্র কাজ দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ঠ পুকুর রক্ষনা-বেক্ষন সমিতিসহ স্থানীয় লোকজন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলায় ৪৮ টি খাস জলাশয় (পুকুর) রয়েছে।এরমধ্যে ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে উপজেলার জোতরাঘব এলাকায় মোজাতলী পুকুর ১ লক্ষ ৭৯ হাজার টাকা এবং ছায়ামনি পুকুর ১ লক্ষ ৯৫ হাজার টাকায় পুন:খনন বরাদ্দ দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছেন, “মেসার্স মন্ডল ট্রেডাস’’। এর পরিচালক উপজেলার গাওপাড়া গ্রামের বিএনপি নেতা শাহিন মন্ডল। অথচ এ কাজটি করছেন চকরাজাপুর ইউনিয়নের তথা কথিত ঠিকাদার মিজানুর রহমান।

অভিযোগ উঠেছে, এই দুটি পুকুর এর মধ্যে ছায়ামনি থেকে ১২৬৯ দশমিক ৪৪৯ বর্গ মিটার এবং মোজাতলী পুকুর থেকে ১১৬৫ দশমিক ২৮৯ বর্গ মিটার মাটি সরকারি ভাবে উত্তোলনের নির্দেশ রয়েছে। এই নির্দেশনায় আরো বলা হয়েছে, পুকুরের মাঝ খানে একটি বক্স (স্থানীয় ভাষায় স্বাক্ষী) রাখার কথা। কিন্তু এর একটিতে রাখা হলেও অন্যটিতে রাখা হয়নি।

সরেজমিন বৃহস্পতিবার ঐ পুকুর দুটি পরিদর্শনে গিয়ে একটিতে বক্স(স্বাক্ষী) না পেয়ে একজন কৃষককে পুকুরের মাঝখানে নামতে বললে সেখানে এক হাটু পানি লক্ষ করা যায়। এ সময় ঐ গ্রামের আজিবুর রহমান, সিদ্দিক আলী ও আবুল কালাম সহ স্থানীয় অনেকেই বলেন, দু’দিন আগে বৃষ্টি হয়েছে বলে সামান্ন পানি দেখা গেলো। তা না হলো কাঁদা দেখতে পেতেন। তাঁদের মতে, দুটি জলাশয় পুন:খননে যে অর্থ বরাদ্দ হয়েছে তার অর্ধেক টাকারও কাজ করা হয়নি।

এদিকে সরকারি ভাবে উপজেলা ভুমি অফিস থেকে তিন বছর মেয়াদি যে সমিতির নামে পুকুর দু’টি লিজ দেয়া হয়েছে (জোতরাঘব কৃষক সমিতি) এর সভাপতি মুক্তার আলী অভিযোগ করে বলেন, যারা প্রকল্প বাস্তবায়ন করছে তারা নাম কাওয়াস্তে কাজ দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। তিনি এ বিষয়ে সরকারের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে প্রকল্পের ঠিকাদার বিএনপি নেতা শাহিন মন্ডল বলেন, আমার লাইসেন্সে কাজ বাস্তবায়ন হচ্ছে সঠিক। তবে আমি সেখানে একদিনও যায়নি। এ কাজটি দেখভাল করছে চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।

সার্বিক বিষয়ে বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, আমি পুকুর দুটি পর্যবেক্ষন করেছি। এ কাজ সিডিউল মোতাবেক হয়নি। এ কারণে বিল দেয়া বন্ধ রয়েছে। এটি দেখভালের জন্য একটি কমিটি রয়েছে। আমি সেই কমিটিকে সাথে করে ফের সেখানে যাবো। এরপর মাফযোগ ঠিক-ঠাক হলে তবেই বিল দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31