IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> পুলিশকে হারিয়ে স্বর্ণ জয় আনসারের মেয়েদের

পুলিশকে হারিয়ে স্বর্ণ জয় আনসারের মেয়েদের

ধূমকেতু নিউজ ডেস্ক : ফাইনালে আনসার-পুলিশ। অনেকের ধারণা ছিল স্বর্ণের লড়াইটা জমবে। কিন্তু বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলের ফাইনালটা সেভাবে জমেনি। এক কথায় প্রতিপক্ষকে সহজে হারিয়েই স্বর্ণের হাসি হেসেছে বাংলাদেশ আনসারের মেয়েরা।

বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। প্রথমার্ধ শেষে ২২-৭ গোলে এগিয়ে ছিল ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা।

আনসারের খাদিজা আক্তার সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগম একাই করেন ১০টি।

আসরে ব্রোঞ্জ জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।

ফাইনাল শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

স্বর্ণজয়ের পর বাংলাদেশ আনসারের কোচ নাসিরউল্লাহ লাভলু বলেন, ‘নারী হ্যান্ডবলে আনসার বরাবরই ভালো। নিশ্চিত ছিলাম আমরাই স্বর্ণ জিতব। কারণ আমার দলে তরুণ কিছু খেলোয়াড় ছিল, যারা আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি আসরের আগে আমরা দুই থেকে তিন মাসের প্রস্তুতি নেই। কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তারপরও বলব, অন্যদের চেয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31