IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> ‘স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয়’

‘স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, ‘তারা ২০১৩/১৪ সালেও এভাবে বাস-ট্রেন ও স্টেশনে আগুন দিয়েছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আর যারা এগুলোর সঙ্গ জড়িত, অবশ্যই সরকার তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

সোমবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে ২১ বছর। প্রধানমন্ত্রীর ওপর হামলার মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার করতেও আমাদের সময় লেগেছে। সুতরাং তাদের বিচার অবশ্যই হবে।’

তিনি আরও বলেন, ‘একই শক্তি ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয় আছে। এখানে ব্রাহ্মণবাড়িয়ার বাইরের লোক আসছে কিনা তাও তদন্ত করে বের করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার ভেতরের লোকও যদি থেকে থাকে তাও তদন্ত করে বের করতে হবে।’

রেলমন্ত্রী বলেন, এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। স্টেশনসহ রেলওয়ের সবকিছু পুড়িয়ে দিয়েছে তা ঠিক করতে সময়ের প্রয়োজন। সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এগুলো আমরা দ্রুত চেষ্টা করব ঠিক করতে। দ্রুত কাজ করে ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। ২৬ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায় বিক্ষোভকারী। পুড়িয়ে দেয়া হয় রেলস্টেশনের কন্ট্রোল প্যানেলসহ যাবতীয় মালামাল। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রয়েছে।

এ সময় পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনায় নিহত হয় ১২জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31