IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> স্বাস্থ্যকর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগে মেয়রের বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যকর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগে মেয়রের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নবনির্বাচিত পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানের বিরুদ্ধে এক স্বাস্থ্যকর্মী (২৭) কে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এক পর্যায়ে ওই স্বাস্থ্যকর্মী অন্তঃসত্ত্বা হয়ে গেলে আগত সন্তানের পিতৃপরিচয়ের দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেয়রের লোকজন তাকে তুলে এনে নির্যাতন করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ মেয়রের ব্যক্তিগত চেম্বার থেকে ওই স্বাস্থ্যকর্মীতে উদ্ধার করেছেন।

ভূক্তভোগি ওই স্বাস্থ্যকর্মী বলেন, আমার বাড়ি দুর্গাপুর উপজেলায়। আমি পুঠিয়া সদরের একটি ক্লিনিকে কাজ করতাম। বর্তমানে ঢাকায় একটি সরকারী হাসপাতালে সেবিকা হিসাবে কাজ করছি। পুঠিয়ায় কাজ করার সময় বর্তমান মেয়র আল মামুন খান বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। ঢাকায় আসার পরও তিনি মাঝে মধ্যে এখানে আসতো। বর্তমানে আমি সন্তান সম্ভাবা। আগত সন্তানের পিতৃত্বের দাবি করলে সে আমাকে পুঠিয়ায় আসার কথা বলে। তার কথা মত রোববার (১১ এপ্রিল) বিকেলে পুঠিয়ায় আসামাত্র কয়েকজন যুবক আমাকে জোর করে মেয়রের চেম্বারে তুলে নিয়ে যায়। সেখানে আমাকে গর্ভপাত করাতে চাপ দেয়। আমি রাজি না হওয়ায় তারা আমাকে মারধর শুরু করে। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার সন্ধ্যার দিকে পুঠিয়া টিভিএস মটরস্ এর পেছনে মেয়রের চেম্বার থেকে একটি মেয়ের চিৎকার চেচামেচি শোনা যায়। পরে সেখানে লোকজন গেলে মেয়রসহ তার লোকজন প্রত্যক্ষদর্শীদের হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষন পর পুলিশ এসে ওই মেয়েকে একটি অটোরিক্সা করে ও মেয়রকে পুলিশ ভ্যানে তুলে থানার দিকে যায়। এরপর রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হলেও পুলিশ মেয়রকে ছেড়ে দেয়।

এ বিষয়ে নবনির্বাচিত মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন মেয়রের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় খবর পেয়ে মেয়রের ব্যাক্তিগত অফিস থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। রাত ১১ টার দিকে ওই মেয়ে বাদী হয়ে মেয়রকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১৩ তারিখ ১১-০৪-২০২১ ইং। সোমবার (১২ এপ্রিল) সকালে ওই মেয়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আর মেয়রকে আটকের পর ছেড়ে দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মেয়েটিকে উদ্ধারের সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31