IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ২ সন্তানের জননী গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, অতঃপর…

মহাদেবপুরে ২ সন্তানের জননী গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ২ সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধুর ছেলে কাওছার হোসেন বাদী হয়ে হাজী শফির উদ্দীনের (৬২) বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩, তারিখ ১৮.০৩.২০২১। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য এক শ্রেণির প্রভাবশালী মহল জোর চেষ্টা চালাচ্ছেন বলে বাদীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে হাজী শফির উদ্দিন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাতুড় ইউনিয়নের উখরইল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী জোসনা বেগম গত ৫ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে আসছিলেন। বাড়ির কাছে পৌঁছালে সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা একই গ্রামের মৃত চেচন মন্ডলের পুত্র শফির উদ্দীন তার ব্যবহৃত বড় রুমাল দ্বারা ওই গৃহবধূর মুখ চেপে ধরে বাড়ির পাশ্ববর্তী ছাগল রাখার ঘরে টেনে হিচড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে এলাকাবাসী শফির উদ্দিনকে ধর্ষণরত অবস্থায় ধরে ফেলে। এ সময় শফির উদ্দিন একই গ্রামের আব্বাস আলীর পূত্র স্বাক্ষী এরশাদ আলীর হাতে কামড় বসিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে এলাকার একটি প্রভাবশালী মহল ধর্ষিতা গৃহবধূকে কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। থানায় মামলা দায়েরের ১ মাস হতে চললেও আসামী গ্রেপ্তার না হওয়ায় এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার পর থেকে হাজি শফির উদ্দীন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেননি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু রায়হান সরকার।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি, এ ঘটনায় থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ওই গৃহবধুর ২টি সন্তান রয়েছে এবং অভিযুক্ত হাজি শফির উদ্দিনের ৩টি কন্যা সন্তান রয়েছে এবং তাদের প্রত্যেকেরই বিয়ে দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31