IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> পূর্ব শত্রুতার জেরে হামলায় যুবক আহত, থানায় মামলা

পূর্ব শত্রুতার জেরে হামলায় যুবক আহত, থানায় মামলা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : পূর্ব শত্রুতার জের ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালি গুমপাড়ার বাসিন্দা শাম্মুলের ছেলে সাগর (২৫) নামে ১ যুবকের উপর হামলা চালিয়েছে ১৫-২০ জনের একই এলাকার সন্ত্রাসী বাহিনী।

গত ১১ এপ্রিল রোববার সকাল সাড়ে ১১ টার সময় বহরম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৪ রাস্তার মোড়ে এ হামলার ঘটনাটি ঘটে।

আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাটের মৃত লালুর ছেলে রহমত আলী মেম্বার (৩৮), চুনাখালি গুমপাড়ার হবুর ছেলে হানিফ (৩০), একই এলাকার মতির ছেলে সোহেল (২৭), বহরম ঘোষপাড়ার লতিফ খ্যাপার ছেলে ইঞ্জিল (৩২), একই এলাকার মৃত দানেষ ঘোষের ছেলে জিয়েল (২৮), একই এলাকার মৃত জহিরের ছেলে শরিফ (২৭), একই এলাকার হুটু বাইরার ছেলে সেলিম (৩০), রামচন্দ্রপুর হাটের মনিরুল ইসলামের ছেলে রাফি (২০), বহরম হটাৎ পাড়ার লতিফ ফাটার ছেলে রাব্বানী (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়নের গুমপাড়া চুনাখালির বাসিন্দা হাজেরা বেগম ও সোহরাব হোসেনের ছেলে এবং আহত সাগরের চাচাত ভাই রাজমিস্ত্রী মোস্তাকিম (২১) বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং-২৯।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল রোববার সকাল সাড়ে ১১ টার সময় বহরম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৪ রাস্তার মোড়ে আসামিরা ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে লাঠি লাদনা, লোহার রড, ধারালো হাঁসুয়া, চাইনিজ কুড়াল, ধারালো কাস্তাসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সাগরের পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ সময় সাগর আসামিদের গালিগালাজ করতে নিষেধ করলে আসামিরা এলোপাথাড়ি মারপিট করে ছিলাফুলা জখম করে সাগরকে। হত্যার উদ্যেশে সাগরের মাথায় ধারালো হাঁসুয়ার কোপ মারা হয় এবং জখম করা হয়। আহতর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে প্রাণে মেরে ফেলার হুমকিদিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে গুরুতর আহত সাগরকে উদ্ধার করে একই এলাকার মারুফ, আশরাফুল, মাসুদ প্রথমে সদর আধুনিক হাসপাতালের নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাগর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31