ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশটি কার তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


