ধূমকেতু প্রতিবেদক : আজ ১৪ এপ্রিল। বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বঙ্গাব্দ শুরুর পর থেকে ১৪২৭ বছর অতিবাহিত হলো।
প্রতিবছরই এই দিবসটিকে পালন করতে বাঙ্গালীরা মেতে উঠেন নানা উৎসবের আয়োজনে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্ষবরণ অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রে বৈশাখী মেলাসহ নানা ঐতিহ্যবাহী আয়োজন স্মরণ করিয়ে দেয় বাংলার অপরুপ বৈচিত্রকে।
কিন্তু এই বছর পরিবেশ ভিন্ন। করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে সরকার কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। আর তাই আজ থেকে চলছে কঠোর লকডাউন। করোনা পরিস্থিতি মোকাবেলায় নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
পহেলা বৈশাখের সকল আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়া হয়। তার মধ্যে আজ পহেলা রমজান। আর তাই তেমন কোন উৎসব নাই। যতটুকু আয়োজন হয়েছে তা পারিবারিকভাবে হচ্ছে। আর কেউ কেউ ফেসবুকে, মেসেজে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।


