IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> রাজশাহীতে কিশোর গ্যাং এর ৫ জন আটক

রাজশাহীতে কিশোর গ্যাং এর ৫ জন আটক

ধূমকেতু প্রতিবেদক : সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনায় রাজশাহীতে কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বুধবার ১০টায় নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-শহর এলাকার বশির হোসেনের ছেলে শামসুল হক রোহান (১৯), বিপ্লব হোসেনের ছেলে শাওন হোসেন রাজ (২০), রুহুল আমিনের ছেলে জাহিদ হাসান পল্টু (২৪), জুয়েলের ছেলে মারুফ হাসান (২৬) এবং মৃত আমিনুল ইসলামের ছেলে এনামুল হক পলাশ (২৩)।

বুধবার এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী নগরজুড়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যে এর ফল ভোগ করতে শুরু করছে রাজশাহী মহানগরবাসী। বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে অনেক সমস্যারও দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় বোয়লিয়া মডেল থানার উপ-শহর ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব শক্রতা বশতঃ কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা শক্তি সামর্থ প্রদর্শন ও মারামারির উদ্দেশ্যে লাঠিসোটা, ধারালো চাকু নিয়ে একত্রিত হয়। পরবর্তীতে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সে ঘটনায় বুধাবার বোয়ালিয়া মডেল থানার এসআই (নিঃ) গোলাম মোস্তফা, এসআই শাহীনুর রহমান সিসি ক্যামেরা ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে উপশহর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও এতে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31