ধূমকেতু প্রতিবেদক : শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার নিচু স্থানগুলো মাটি দিয়ে ভরাট করে সৌন্দর্য্যবর্ধন করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে সেই মাটি ভরাট ও সৌন্দর্য্যবর্ধন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এসময় মেয়র কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


