IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তৃতীয় দিনেও ঢিলেঢালা লকডাউন, বেড়েছে যানবাহন

তৃতীয় দিনেও ঢিলেঢালা লকডাউন, বেড়েছে যানবাহন

ধূমকেতু প্রতিবেদক : ‘কঠোর লকডাউন’ শুরুর প্রথম দিন কঠোর লকডাউন হলেও দ্বিতীয় ও তৃতীয় দিন ঢিলেঢালা লকডাউন হয়েছে। দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার থেকে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা। শুক্রবারও মানুষের চলাচল ও যানবাহন বেশি দেখা যায়। লকডাউনের প্রথম দিন গত বুধবার রাজশাহীতে বাইরে বের হওয়া নিয়ে ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। তবে পরদিন বৃহস্পতিবার ও শুক্রবার কিছুটা ঢিলেঢালা লকডাউন লক্ষ্য করা গেছে। এ দিন শহরের রাস্তায় মানুষের উপস্থিতি বেশি ছিল। তবে আগের দিন চিত্র ছিল ভিন্ন।

শুক্রবার আগের দিনের মতো নগরীতে মানুষের চলাচল বেশি দেখা যায়। এ দিন সকালে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, শিরোইল বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, নিউমার্কেট, সাহেববাজার জিরোপয়েন্টসহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাট মানুষের উপস্থিতি বেড়েছে। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা থাকলেও চলাচল করছে রিকশা-অটোরিকশা।

পুলিশ কারও পথ আটকে জেরা করলে লোকজন জানাচ্ছেন, জরুরি প্রয়োজনে তাঁরা বাইরে এসেছেন। পুলিশ সদস্যরা তাঁকে দ্রæত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন। শহরের তিন দিকের প্রবেশমুখ আমচত্বর, কাশিয়াডাঙ্গা ও কাটাখালী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আগের দিন এ তিন পয়েন্টে কঠোরভাবে কড়াকড়ি করলেও পরদিন কিছুটা নমনীয় দেখা গেছে পুলিশকে।

করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় মানুষের চলাচল ও কার্যক্রমে বিধি-নিষেধাজ্ঞা আরোপের পর গত বুধবার থেকে আটদিনের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই লকডাউনে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে।

তবে একদিন পরই শহরে মানুষের উপস্থিতি বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। এ অবস্থায় কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির মুখেও পড়তে হচ্ছে। প্রথম দিন ভ্রাম্যমাণ আদালতে ৩৫টি মামলায় ৩৫ জনকে ২৮ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনেও জরিমানা করা হয়। তৃতীয় দিনও অভিযান চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31