IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> সাপাহারে থেকে বিদায় নিলেন ইউএনও কল্যাণ চৌধুরী

সাপাহারে থেকে বিদায় নিলেন ইউএনও কল্যাণ চৌধুরী

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের সহকর্মী কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধিসহ সর্বস্থ্যরের জনগণের কাছ থেকে চোখের জলে বিদায় নিয়েছেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহীী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দীর্ঘ সাড়ে ৩ বছরের কর্মস্থ্যল সাপাহার ছেড়ে চলে যান তিনি। বর্তমানে তিনি বিভাগীয় শহর রাজশাহী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।

সাপাহার উপজেলা অফিসার্স ক্লাব-এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী’র বিদায় সংবর্ধনা ও সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন (নয়ন) এর বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা থেকে সদ্য বিদায়ী (ইউএনও) ও অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী’র বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের অফিসার সহ অনেকেই আবেকআপ্লুত হয়ে কেঁদে ফেলেন ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, সূধীজন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, করোনা সংকটে ও লকডাউন সময়ে খাদ্য সরবরাহ, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ সহ পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সদ্য বিদায়ী ইউএনও কল্যাণ চৌধুরী। তিনি সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন, দিন-রাত জনগনের সেবাই কাজ করেছেন। একজন সৃজনশীল ও মানবিক ইউএনও ছিলেন কল্যাণ চৌধুরী। করোনা সংকটে মানুষের পাশে কাজ করতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তারপরেও তিনি সাধারন মানুষের কথা চিন্তা করে কাজ করে গেছেন। করোনায় আক্রান্ত রোগীর খাবার ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিজে পৌঁছে দিয়েছেন।

বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন বলেন, মানবিক, সৎ ও সাহসী মানুষ কল্যাণ চৌধুরী। তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি যেখানেই যাবেন সেখানেই তার যোগ্যতা ও মেধা দিয়ে সফলভাবে দায়িত্ব পালন করবেন।

বিদায়ী ইউএনও কল্যাণ চৌধুরী তার বক্তব্যে বলেন, সাপাহার উপজেলাবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। সবাইকে এক সাথে কাজ করে উপজেলাকে এগিয়ে নিয়ে যাবার আহবান করেন তিনি।

এর আগে ডিসি অফিসের ম্যাজিস্ট্রে, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে বিদায় নিলেও এত খারাপ লাগেনি ইউএনও হিসেবে বিদায় বেলায় যতটুকু খারাপ লাগছে, বলে কান্নায় ভেঙে পড়েন এই কর্মকর্তা।

তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতার কথা কখনও ভুলব না। সারাজীবন আপনাদের মনে থাকবে। এই সময়ে হয়ত আরও অনেক কাজ করতে পারতাম, যেগুলো করতে পারিনি সে কাজগুলো নবাগত ইউএনও করবেন। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হলে সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। কল্যাণ চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা করে বলেন, ভালো যতটুকু কাজ করতে পেরেছি সেগুলোর কৃতিত্ব আপনাদের আর ভুল ও ব্যর্থতার সকল দায় ভার আমার।

তিনি দায়িত্ব পালনকালে সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে মানুষের জন্য কাজ করছেন। তিনি যেখানে থাকবেন সফলভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই বলছেন সূধীজন।
উপজেলা পরিষদ, প্রশাসন এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কল্যাণ চৌধুরীকে বিদায় সংবর্ধনা ও সদ্য যোগদানকৃত ইউএনও কে বরন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31