IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে ভোগান্তিতে জনসাধারণ

রাজশাহীতে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে ভোগান্তিতে জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক : নির্ধারিত সময় পার হয়ে গেলেও রাজশাহীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ এর টিকা দেওয়ার জন্য এসএমএস না পেয়ে টিকা গ্রহণ প্রত্যাশিদের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রেজিস্ট্রেশন ফরমে দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া থাকলেও কনফার্মেশন এসএমএস না পাওয়ায় টিকা দিতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকেই! ফলে রোজা থেকে তীব্র রোদ-গরম উপেক্ষা করে নির্ধারিত দিনে তারা টিকাদান কেন্দ্রে গিয়ে হয়রানি হচ্ছেন।

টিকা গ্রহণেচ্ছুদের অভিযোগ, প্রথম ডোজ দেওয়ার সময়ই দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার তারিখ রেজিস্ট্রেশন ফরমে লিখে দেওয়া হয়েছিল। কিন্তু এসএমএস জটিলতায় নির্ধারিত দিনে টিকা নিতে গিয়ে শত শত মানুষ বিড়ম্বনার মুখে পড়ছেন। প্রতিদিন এর সংখ্যা বাড়ছেই।

তবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাকর্মীরা বলছেন, রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের গাফলতির কারণেই টিকা গ্রহণেচ্ছুদের এমন বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে প্রতিদিন। এতে টিকাদান কার্যক্রম নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহীতে তিনটি কেন্দ্রে টিকাদান চলছে। রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল, সেনা হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে প্রতিদিন গড়ে দুই হাজার করে মানুষ টিকা দিচ্ছেন। যদিও রাজশাহীতে প্রতিদিন টিকাদানের লক্ষ্যমাত্রা সাড়ে তিন হাজারের বেশি। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। এরপর থেকে এসএমএস জটিলতার সৃষ্টি হয়েছে।

রেজিস্ট্রেশন ফরমে উল্লেখ করা তারিখ দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে গত বৃহস্পতিবার টিকা দিতে যান ব্যবসায়ী রাশেদুল ইসলাম। এসএমএস না যাওয়ায় তাকে ভোগান্তির শিকার হতে হয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে শেষে হেল্প ডেস্কে গেলে জানানো হয় আমাকে টিকা দেওয়া যাবে না। কারণ এসএমএস পাঠানো হয়নি। পরে হাসপাতালের পরিচিত একজন কর্মকর্তার সহায়তায় বিশেষ বুথে গিয়ে টিকা নিয়েছেন।

জানতে চাইলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেসদৌস বলেন, এসএমএস না পেলে কাউকে টিকা দেওয়া যাবে না বলে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা রয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত টিকা মজুদ ও সরবরাহ আছে। কিন্তু এসএমএস জটিলতায় অনেকেই টিকা নিতে পারছেন না। এসএমএস পাঠানোর বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। মহানগর এলাকায় দ্বিতীয় ও বাদপড়া প্রথম ডোজের রেজিস্ট্রেশন প্রাপ্তদের এসএমএস পাঠানোর দায়িত্ব রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের বলেও এ সময় উল্লেখ করেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তবে বিষয়টি অস্বীকার করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, এসএমএস পাওয়া যাচ্ছে না এ কথাটাই সঠিক নয়। প্রতিদিনই সংশ্লিষ্টরা এসএমএস পাচ্ছেন এবং টিকাকেন্দ্রে গিয়ে টিকাও নিচ্ছেন। এখন রাজশাহী সিটি করপোরেশন এসএমএস পাঠায় না। সিটি করপোশন থেকে কেবল ডাটা এন্ট্রি করে তা পাঠানো হয়। মূলত সুরক্ষা অ্যাপস থেকেই সংশ্লিষ্টদের মোবাইলে এসএমএস যায়। এক্ষেত্রে লাখ লাখ মানুষের মধ্যে কোনো কারণে দুই-একটি এসএমএস না যেতেই পারে। তবে কেউ অভিযোগ করলে সেটি ঠিক করে দেওয়া হয় বলেও উল্লেখ করেন রাজশাহী সিটি করপোরেশনের এ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31