IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজা থেকে রকেট নিক্ষেপের পর ইসরায়েলের বিমান হামলা

গাজা থেকে রকেট নিক্ষেপের পর ইসরায়েলের বিমান হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় বিমান হামলা চালিয়েছে। গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপের পর এই হামলা চালালো দেশটি।

শনিবারের এই হামলা গাজা শাসনকারী দল হামাসের নিয়ন্ত্রণাধীণ ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ চালানো হয়েছে বলে বর্ণনা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ‘একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি বিমান-বিধ্বংসী ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, একটি কংক্রিট উৎপাদন কারখানা ও সন্ত্রাস টানেল অবকাঠামো।’

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, দক্ষিণ গাজায় দুটি ফাইটার ‘প্রশিক্ষণ কেন্দ্রে’ এই হামলা চালানো হয়েছে এবং অপর হামলা চালানো হয়েছে গাজার কেন্দ্রস্থলে।

এ প্রসঙ্গে হামাসের এক মুখপাত্র বলেছেন, ‘গাজা এখনও লড়াই করছে এবং ভেঙ্গে পড়ছে না।’

এ সপ্তাহে এটি এই অঞ্চলে সামরিক তৎপরতার দ্বিতীয় ঘটনা। গত বৃহস্পতিবার গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। এর জবাব দিতে শনিবার ইসরায়েল গাজায় হামলায় চালালো। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইসরায়েল গাজার সমুদ্র ও স্থল সীমান্তে অবরোধ তৈরি করে রেখেছে। দুই পক্ষের মধ্যে এ পর্যন্ত তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছে।

দুই পক্ষের মধ্যে ভঙ্গুরভাবে যুদ্ধবিরতি চলছে। মাঝে মাঝে ফিলিস্তিনিরা ইসরায়েলে রকেট নিক্ষেপ করে এবং জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31