ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কমিউিনিটি ক্লিনিকে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার হরিনা ও আড়পাড়ায় দুটি কমিউনিটি ক্লিনিকের কাজ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা কাজ দু’টির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, প্রকল্প বাস্তবায়ন অফিসার (অতিরিক্ত দায়িত্বে) শামীম আহমেদ, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা ও উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহমেদ জানান,প্রধান মন্ত্রীর ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গিকার বাস্তবায়নে উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিকেই ওয়াশ ব্লক নির্মাণ করা হবে। স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলমের দেওয়া বিশেষ প্রকল্পের মাধ্যমে এই অঙ্গিকার বাস্তবায়ন করা হবে। প্রতিটি ওয়াশ ব্লকে থাকবে নারী এবং পুরুষদের জন্য পৃথক দু’টি টয়লেট । সাথে ১টি করে ওয়াশ রুম ও ১টি হাত ধৌত বেশিন। এ জন্য ব্যায় হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, দেশের সর্বস্তরের গ্রামীণ জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপনা বর্তমান সরকারের মুখ্য কর্মসূচী গুলোর মধ্যে অন্যতম। এগুলোকে পর্যায় ক্রমে উন্নত করার পরিকল্প গ্রহণ করেছেন সরকার।


