ধূমকেতু প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে গোটা দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন পুরো রমজান মাসব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
এরই অংশ হিসেবে সোমবার ৬ষ্ঠ রমজানে ৩০০ প্যাকেট ইফতারী নগরীর মতিহার থানা এলাকার রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন কাজলা মোড়ে বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রিক্সা চালক পথচারী ও রোজাদারদের মাঝে বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি আনান্দ কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সদস্য সোহরাব হোসেন জুয়েল, নগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সদস্য শওকত হাবিব মিনার, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুরশালিন হক রাবু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য আল মুক্তাদির তরঙ্গ, রামেক হাসপাতাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিবের সাধারণ সম্পাদক মনম ক্লান্তি দাস, নগর ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাজ প্রমুখ।


