IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ভিপি নূরের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ভিপি নূরের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে আজ বুধবার বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানায় এই মামলা দায়ের করেছেন- মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

মামলা সূত্র জানা গেছে, গত ১৪ এপ্রিল আমি (রনি) আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখি- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (৩৩)। ঐ দিন বিকাল ৩ টা ৪০ মিনেটে তার ব্যক্তিগত ফেসবুক আইডি (Vp Nurul Haque Nur) দিয়ে ‘প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না! ভিপি নুর” ও আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। ভিপি নুর” লিখে পোষ্ট করেছেন। এছাড়াও বিবাদী তার ঐ আইডি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামীলীগ সরকার সম্পর্কে মিথ্যা, বানোয়াট মন্তব্য করেছেন। আমি বিবাদীর পোস্টগুলো স্ক্রীনশর্ট দিয়ে রেখেছি। বিবাদী ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে বলেছেন, “কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী” সহ আরো অনেক কথাবার্তা বলেছেন। বিষয়টি ইউটিউব এ ব্যাপকভাবে প্রচার পেয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে মিথ্যা আক্রমণাত্মক তথ্য-উপাত্ত ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট ও ভিডিও চিত্র প্রচার করে বিভিন্ন শ্রেণি বা স¤প্রদায়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং আইন-শৃখলা অবনতি ঘটানাের অপচেষ্টা করেছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সহ আইন-শৃংখলা পরিস্থিতি চরম অবনতি ঘটার উপক্রম রয়েছে।

এবিষয়ে মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাংবাদিকদের জানান, ভিপি নুর তার ফেসবুক লাইভে বলছে- ‘প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকার সম্পর্কে মিথ্যা, বানোয়াট মন্তব্য করেছেন। আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে ভিপি নুরের এমন বক্তব্যে মর্মাহত হয়েছি। ভিপি নূর রবের বিষয়ে সন্দহ প্রকাশ করেছে- আমি মনে করি ভিপি নূর একজন নাস্তিক।

তিনি আরও বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ যুবলীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে এই মামলা করা হয়েছে।

মামলা বিষয়ে তিনি আরও বলেন, যে ধারায় এই মামলা করা হয়েছে সেই অনুযায়ী শাস্তির দাবি করছি।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন জানান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নগর যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। এনিয়ে একজন সিনিয়র ইন্সপেক্টর (এসআই) নিয়োগ করা হয়েছে। এছাড়া মামলার বাদি পেনডাউভে যে ভিডিও দিয়েছেন সেটি পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে ওই ভিডিও ভিপি নুরের প্রমানিত হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে গ্রেপ্তার করা হবে।

এসময় মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31