ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন তাজেন্দ্রপুর এলাকার বটতলা মোড়ে সাদ্দাম হোসেনের মুদি দোকানের সামনে রাজশাহী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার একজন।
বুধবার বিকাল ৪:৪৫ মিনিটে রাজশাহী জেলা (ডিবি) পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর এলাকার নোমান আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৮) কে ২০ গ্রাম হিরোইন এবং বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করা অপর আসামি জাহেরুল ইসলাম @খাইরুল (৩২) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা ৩০ গ্রাম হেরোইন ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পালাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ হতে।
উক্ত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


