IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> চিরনিদ্রায় শায়িত গোদাগাড়ী পৌর মেয়র বাবু

চিরনিদ্রায় শায়িত গোদাগাড়ী পৌর মেয়র বাবু

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : অজস্র মানুষের ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু। শনিবার বেলা ১১ টায় মহিশালবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মেয়র মনিরুল ইসলাম বাবুর নামাজের জানাযা গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন।

জনপ্রিয় এই আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়রের প্রথম জানাযা গোদাগাড়ী পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয় সেখানে পৌর কর্মচারী ছাড়াও আশোপাশের অসংখ্য লোক অংশ গ্রহণ করেন।

জানাযায় অংশ গ্রহণ করেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক এমপি লতিফুর রহমান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাগমারা উপজেলা চেয়ারম্যান লাইভ উদ্দিন লাভলু, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রবীণ আওয়ামী লীগ নেতা গোদাগাড়ী উপজেলা সাবেক চেয়ারম্যান ও কাকহাট পৌর মেয়র একেএম আতাউর রহমান খান, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুব উল আলম মুক্তি, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক এএম শাহিন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পৌর সভার মেয়র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

গত ২১ এপ্রিল মেয়র মনিরুল ইসলাম বাবু ভারতের বেঙ্গালরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ২৩ এপ্রিল মরদেহ গ্রামের বাড়ী গোদাগাড়ীর মহিশালবাড়ীতে পৌছলে উৎসুক জতনা এক নজর দেখার জন্য ভীড় জমায়। সদ্য প্রায়ত মেয়র বাবুর মৃতুতে শোকের ছায়া নেমে পড়েছে। সতন্ত্র প্রার্থী হয়ে দ্বিতীয় বারের মত মেয়রের দায়িত্ব গ্রহণের পর মেয়র বাবুর জনপ্রিয়তা আরো বেড়ে যায়। অসুখে আক্রান্ত হয়ে ভারতে আইসিইউসে ভর্তি হবার পর এলাকার লোকজন চোখের পানি ফেলে তার সুস্থতা কামনায় দোয়া করতে থাকে। শুক্রবার (২৩) এপ্রিল মেয়রের মরদেহ বাড়ীতে পৌছার পর অনেকেই তার জন্য কান্নায় ভেঙ্গে পড়ে। এছাড়াও আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ মেয়র পত্নী জান্নাতুন ফেরদাউসের সাথে দেখা করে শোকাত্ব পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাজনৈতিক জীবন:
সদা হাস্যউজ্জ্বল গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন হতে জড়িত। তিনি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগে মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন। চলতি বছর ২০২১ সালে ১৪ ফেব্রæয়ারী পৌর নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচন করে জয়ী হয়ে দ্বিতীয় বারের মত মেয়র পদে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31