ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ”খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশিকুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শহীদুল ইসলাম রবিন, ডা: শংকর কুমার বিশ্বাস, ডা: শেখ মোহাম্মদ রাশেদুল ইসলাম, ডা: মৌসুমি আক্তার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হানুল হক রানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে কাকড়াঁমারী চাদপুর এতিমাখানার ৩০ জন এতিমদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য ও স্বাস্থ সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়।


