ধূমকেতু প্রতিবেদক : করোনারা দ্বিতীয় ঢেউ বর্তমানে দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস শনিবার সংস্থার ৫০ জন সদস্যদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধির SCAN Bangladesh এর সহযোগিতায় ‘মাস্ক পড়ি, সচেতন হয়, জীবন বাঁচাই’ স্লোগানে সকলকে সচেতন করতে মাস্ক ও হ্যান্ড স্যানাটাাজার পেন ও সচেতনতা পোষ্টার বিতরণ করা হয়।
করোনা সচেতনতা উপকরণ বিতরণকালে লফস পরিবারের সদস্য প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, সুপারভাইজার টুম্পা পাল সহ অন্যন্যরা উপস্থিত থেকে বিতরণ করেন।


