IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> বাগমারার বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন ও তেঘরিয়া-বিলবাড়ী রাস্তার হেরিংবন্ড কাজের উদ্বোধন

বাগমারার বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন ও তেঘরিয়া-বিলবাড়ী রাস্তার হেরিংবন্ড কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের তেঘরিয়া থেকে বিলবাড়ী গ্রামে যাওয়ার ১০০ মিটার কাচা রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় তেঘরিয়া মোড়ে এই রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছেন বাগমারা উপজেলা পরিষদ। রাস্তাটি এইচবিবিকরণ করণ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনে কাদা-পানির যে সমস্যা তা লাঘব হবে।

রাস্তাটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, কার্যসহকারী বলরাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, ইউপি সদস্য আব্দুল করিম সরদার কাজের ঠিকাদার খোকন প্রমুখ।

অপরদিকে পিসিআইপি’র আওতায় ভবানীগঞ্জ থেকে কেশরহাট ১৩ কিলোমিটার, মাথাভাঙ্গা থেকে হাট-গাঙ্গোপাড়া ৫ কিলোমিটার রাস্তাটি প্রসস্থকরণ কাজ পরিদর্শন করেন। এই দুটি রাস্তার সংস্কার ও প্রসস্থকরনে ব্যয় হচ্ছে ২০ কোটি টাকা। রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান নাটোরের মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

এছাড়াও জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৬ কোটি টাকা ব্যয়ে হাট-গাঙ্গোপাড়া থেকে কামারপাড়া রাস্তাটির সংস্কার ও প্রসস্থকরণ করা হচ্ছে। সেই সাথে মাথাভাঙ্গা থেকে দয়েরঘাট ১ কিলোমিটার রাস্তাটি নতুন ভাবে আইআরডিপি-২ প্রকল্পের আওতায় প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হলো।

পাশাপাশি উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় সদ্য নির্মিত নন্দনপুর থেকে সগুনা হেরিংবন্ড রাস্তার কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। পরিদর্শন শেষে তিনি বলেন, যে রাস্তাগুলোর কাজ চলমান রয়েছে তা সম্পন্ন হলে পাল্টে যাবে উপজেলার যোগাযোগ ব্যবস্থার চিত্র। সেই সাথে যে রাস্তার কাজ এখনও শুরু হয়নি সেগুলোও দ্রæত সম্পন্ন করা হবে। বাগমারায় কোন রাস্তা কাঁচা থাকবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31