ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, তারেক (৩০), ইকবাল আহমেদ (৩০), সেলিম উজ্জামান (৫০), রফিকুল ইসলাম (৪২), সাইদ আলী (৩০), শামীম উদ্দিন (৩২), জাকির হোসেন (৩৩), এনামুল হক মিন্টু (৪১), সাব্বির (২৭), মনিরুল ইসলাম (৩১), বাপ্পি কুন্ডু (২৮), জহুরুল ইসলাম উজ্জল (৪০) ও হাবিবুর রহমান (৩২)।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুয়া খেলার সময় হাতেনাতে এই ১৩ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


