ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।
তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে শুক্রবার ১০ম রমজানে কেশবপুর পুলিশ লাইন গেটে ৩০০ ইফতারি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত ও মাসুদ আহম্মেদ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ লিটন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাপ্পি চৌধুরী রনি, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম রায়হান, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল হাসান তরু, সাংগঠনিক সম্পাদক ইমন রেজা প্রমুখ।


