ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করায় দু’জন ট্রলি ড্রাইভারকে দুই মাসের বিনাশ্রম কারাদÐে দÐিত করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।
রোববার (২৫-এপ্রিল) সকালে উপজেলার খায়েরহাট পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলার খায়ের হাট পদ্মা নদী থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিষেধ উপেক্ষা করে কতিপয় লোকজন মিনি ট্রাক এবং ট্রলি যোগে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলেন।
সর্বশেষ রোববার সকালে ঐ নদীতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন। তিনি ঘটনা স্থলে পৌঁছে খায়ের হাট গ্রামের মুনছেদ আলীর ছেলে মঞ্জুরুল আলম (৩১) এবং চান্দের আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৪) কে বালির ট্রলিসহ আটক করেন। এরপর তারা অপরাধ স্বীকার করায় উভয়কে ২ মাসের বিনাশ্রম কারাদÐে দÐিত করা হয় এবং ট্রলি দুটি থানায় জব্দ রাখা হয়।


