ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউতে এই একজন রোগী মারা যায়। রাতে রামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি বলেন, সোমবার দিবাগত রাতে যে একজন মারা গেছে তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান রামেক হাসপাতাল ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, সোমাবার (২৬ এপ্রিল) পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১০৩ জন ভর্তি আছে। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৭ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ৭ জন রোগী।


