IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> চলাচলের রাস্তা পেলো মহাদেবপুরের সেই পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবার

চলাচলের রাস্তা পেলো মহাদেবপুরের সেই পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে পঙ্গু মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় প্রাচীর তুলে অবরুদ্ধ করে রেখেছে একটি প্রভাবশালী মহল। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত শনিবার (২৪ এপ্রিল) বিভিন্ন অনলাইনে এবং রোববার (২৫ এপ্রিল) বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশ হলে ওই দিনই নওগাঁর এনএসআই কর্মকর্তা নার্গিস পারভীন সরেজমিনে আসেন। ঘটনার সত্যতা পেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমান মিলনকে বিষয়টি অবগত করলে তিনি তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন ও সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলুকে ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন ওই পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের যাতায়াতের জন্য ২৪ ঘন্টার মধ্যে রাস্তা বের করার জন্য সদর ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। পরদিন সোমবার (২৬ এপ্রিল) সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণাধীন ওই প্রাচীর ভেঙে দিয়ে অবরুদ্ধ পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের চলাচলের রাস্তা বের করে দেন। ঘটনার মাত্র ৩দিনের মধ্যেই সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা বের হওয়ায় এলাকাবাসীসহ ওই মুক্তিযোদ্ধার পরিবার খুব খুশি।

মুক্তিযোদ্ধার পরিবারের চলাচলের রাস্তা বন্ধের এ ঘটনাটি ঘটেছিলো শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলা সদরের কলাবাগানস্থ এলাকায়।

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদক গিয়ে দেখতে পান, মুক্তিযোদ্ধা জাফর আলী উত্তরোরাধীকার সূত্রে তার শাশুড়ির অংশের পোনে ৪ শতক জমি প্রাপ্ত হয়ে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি প্যারালাইসিস হয়ে দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি চলাচল করতে পারেন না। তার স্ত্রী অসুস্থ এবং ১ ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছে। এমতবস্থায় তাদের চলাচলের রাস্তাটি প্রতিবেশী নাসির উদ্দিন নিজেদের দাবী করে ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে প্রাচীর তুলে রাস্তাটি বন্ধ করে দেয়। এমতবস্থায় তাদের বাড়ি থেকে বের হওয়ার মত কোনো রাস্তা না থাকায় তারা বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েন।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসনের সহযোগিতায় ভুক্তভোগী পরিবারকে চলাচলের রাস্তা বের করে দেয়া হয়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জাফর আলী জানান, তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তারা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। সাংবাদিক ও প্রশাসনের সহযোগীতায় চলাচলের রাস্তা পেয়ে তিনি খুব খুশি। তিনি সাংবাদিক ও প্রশাসনের লোকজনের প্রতি কৃতজ্ঞতা জানান।

সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু জানান, সাংবাদ মাধ্যমে জেনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন প্রাচীর ভেঙে দিয়ে অবরুদ্ধ মুক্তিযোদ্ধার পরিবারের চলাচলের রাস্তা বের করে দেয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন জানান, জমিটি ওই মুক্তিযোদ্ধার শাশুড়ির জমি ছিলো, সেই সূত্রে প্রাপ্ত হয়ে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী ও তার ভাই প্রাপ্ত হয়ে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু মুক্তিযোদ্ধার স্ত্রীর ভাই কোনো জায়গা না ছাড়ায় প্রতিপক্ষ নাসির উদ্দিন এ প্রাচীর নির্মাণ করেন। বর্তমানে প্রাচীর ভেঙে দিয়ে রাস্তা বের করে দেয়া হয়েছে এবং উভয়পক্ষ ২ ফিট করে জায়গা ছেড়ে মুক্তিযোদ্ধার পরিবারকে রাস্তা দিতে সম্মত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31