IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> তানোরে এতিম শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ

তানোরে এতিম শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদান করলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা ১১টার তিনি তানোর সদরের ইসলাহিয়াহ শিশু সদন (সিন্দুকাই এতিমখানা) সরেজমিনে গিয়ে এতিম শিশুদের হাতে বিভিন্ন প্রকার পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্ত (টিএইচও) ডাক্তার রোজিআরা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, সকল এতিম শিশু (প্রায় ৩০জন) সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা গেছে, ২৪ এপ্রিল থেকে সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই প্রথম বারের মত সরকারী ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপনের বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী পেলেন এতিম শিশুরা।

তানোর পৌর সদর (সিন্দুকাই এতিমখানা) ইসলাহিয়াহ শিশু সদনটি ১৯৮৮ সালে স্থাপিত হয়ে বিদেশী সাহায্য সহযোগীতায় পরিচালিত হয়ে আসছিলো। দীর্ঘদিন ধরে বিদেশী সাহায্য সহযোগীতা বন্ধ হয়ে যাওয়ায় ওই শিশু সদনের ১৪জন শিশুকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে এবং বাকি অন্য আরো প্রায় ১৬থেকে ১৮জন এতিম শিশু স্থানীয় ব্যক্তিদের সাহায্য সহযোগীতা চলছে।

এবিষয়ে তানোর ইসলাহিয়াহ শিশু সদন (সিন্দুকাই এতিমখানা)’র ম্যানেজিং কমিটির সভাপতি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের সাহায্য সহযোগীতায় অর্ধেক এবং সরকারী সহযোগীতায় (সমাজ সেবা অধিদপ্তর) মাধ্যমে এতিম খানাটি বর্তমানে আবাসন সমস্যাসহ নানা সমস্যার মধ্যে রয়েছে।

তিনি বলেন, এইসব কমলমতি এতিম শিশুদের সাহায্য সহযোগীতার জন্য সমাজের বৃত্তবানসহ সকলকে এগিয়ে আসতে উদার্থ আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31