IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার, আটক ৩

অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার, আটক ৩

rab

ধূমকেতু নিউজ ডেস্ক : পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ৫ দিনের মাথায় ইসতেফাত হোসেন সোহান (১০) নামে এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব ৪-এর একটি দল।

সেই সঙ্গে তিন অপহরণকারীকেও আটক করা হয়েছে। গত ২৩ এপ্রিল ঢাকার সাভার থেকে ওই শিশুটি অপহৃত হয়েছিল।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করা হয়।

র‌্যাব ৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. করিম বেপারি (২৯), সদর উপজেলার নবগ্রাম এলাকার মো. তোতা মিয়ার ছেলে বাদশা ওরফে রাজা (৩৫) ও একই গ্রামের মো. হারুন মিয়ার ছেলে মো. হাবু মিয়া (৪৫)।

র‌্যাব কর্মকর্তা উনু মং জানান, অপহৃত সোহান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বাবা ও মা দেশের বাইরে অবস্থান করায় সোহান সাভারের উলাইলে মামা-মামির সঙ্গে ভাড়া বাড়িতে থাকত।

গত ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে অপহরণকারীরা সাভারের উলাইল এলাকা থেকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহানকে অপহরণ করে। পরে অপহরণকারীরা তাকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার একটি বাড়িতে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি র‌্যাবকে জানালে পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে তিন আসামিকে আটক করে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শিশুটিকে তার স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31