IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে এখনো নিয়ম ভঙ্গ করে তরমুজ বিক্রি

রাজশাহীতে এখনো নিয়ম ভঙ্গ করে তরমুজ বিক্রি

ধূমকেতু প্রতিবেদক : সিন্ডিকেট করে তরমুজের দাম বৃদ্ধি করায় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছিলো আজ বুধবার থেকে বাজারে পিস হিসেবে তরমুজ বিক্রি করতে হবে। কিন্তু সে নিয়ম অমান্য করে এখনো মহানগরীতে বিক্রি হচ্ছে কেজি দরে তরমুজ। নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় আজ বুধবার সকালে ৬০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করতে দেখা যায়। শুধু ওই দোকানেই নয় মহানগরের অনেক দোকানেই ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। রমজানের রোজা ও তীব্র গরমের কারণে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রসালো ফল তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে।

এতে সাধারণ মানুষতো দূরের কথা মধ্যবিত্তরাও তরমুজের ধারে কাছে যেতে পারছেন না। কারণ তরমুজের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। সারাদিন রোজা রেখে ধর্মপ্রাণ মুসলমানরা রোজায় ইফতারের সময় একটি স্বস্তি পেতে অন্যান্য ইফতার সামগ্রীর পাশপাশি রসালো ফল তরমুজ রাখতেন। গরমে ক্রেতাদের চাহিদাকে পুঁজি করেই ব্যবসায়ীরা হঠাৎ করে তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু মাঠ থেকে চাষীর কাছ থেকে পাইকারি ক্রেতা বা মধ্যস্বত্বভোগীরা কম দামে প্রতি পিস তরমুজ কিনছেন। অথচ কম দামে তরমুজ কিনে বেশি দামে বিক্রি করছেন। তাও আবার কেজিতে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে প্রথম রাজশাহীর বাজারে বরিশাল থেকে আমদানি করা তরমুজ উঠে। শুরুতে ৩৫ থেকে ৪০ টাকা কেজি তরমুজ বিক্রি হলেও তেমন গ্রাহক ছিলনা। প্রথমে ক্রেতা না থাকলেও পরে বেচাকেনা ভালোই চলছিল। রোজা শুরু হওয়ার পর থেকে কয়েকদিন পর্যন্ত ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হয়। প্রথম রোজাতে নগর ও বাইরের বাজারগুলোতে অনেক বেশি তরমুজ বিক্রি হয়। একদিকে গরম ও অন্যদিকে রোজা হওয়ার কারণে তরমুজের চাহিদা বাড়তে থাকে। ক্রেতাদের চাহিদাকে পুঁজি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই তরমুজের দাম কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে যায়।

বর্তমানে বাজারে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। এনিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছেন, সিন্ডিকেট করে তরমুজের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং দরকার। শুধু তরমুজের দামই নয় অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31