ধূমকেতু প্রতিবেদক : পবিত্র রমজান ও কোভিড-১৯ পরিস্থিতিতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর ১৬ নং ওয়ার্ডে খ্রিস্টানপাড়া মোড়ে বসবাসরত ৫০০ গরীব, অসহায় ও নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আইন সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেল্টু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহেদ খান টিটু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি কুমার ঘোষ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনতাজ, সাধারণ সম্পাদক ইকবাল।
আরও উপস্থিত ছিলেন, ১৬, ১৭, ১৮ সংরিক্ষত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদির মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক তিষাণ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিপন, ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক সোহেল, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু বক্কর বিদুৎ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মধু, ছাত্রনেতা সাগরসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেত্রীবৃন্দ।


