IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> লাইফস্টাইল >> সঠিক দৃষ্টিভঙ্গি কী?

সঠিক দৃষ্টিভঙ্গি কী?

ধূমকেতু নিউজ ডেস্ক : কঠোর পরিশ্রমই উত্তম পুরস্কার আনে। আল্লাহ যখন কারো মঙ্গল চান, তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি ইতিবাচকভাবে বিষয়টি গ্রহণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন (সে বিজয়ী হয়)। আর যে বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন (সে ব্যর্থ হয়)। হাদীস বর্ণকারী : আনাস ইবনে মালেক (রা); গ্রন্থনা: তিরমিজী, ইবনে মাজাহ।

অর্থাৎ, জীবনে ব্যর্থতার বড় কারণ হচ্ছে সমস্যা এলে বিরক্ত হওয়া ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা। কারণ এগুলো মানুষকে সমস্যার ভেতর থেকে নতুন সুযোগ বের করে আনার বদলে তাকে হতাশায় নিমজ্জিত করে। হতাশা বা বিরক্তি নয় ভালো কাজে লেগে থাকাই বুদ্ধিমানের কাজ। আর ভালো কাজ শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্য ভালো কাজই প্রকৃত ভালো কাজ। যার প্রতিদান স্রষ্টা দিবেন। নিশ্চয় মহামারীর এ সময় একদিন শেষ হবে। তাই এ সময়ে ধৈর্য্য ধারণ করা স্বাস্থ্যবিধি মানা এবং অন্যের সাহায্যে এগিয়ে আসা দরকার।

এই হাদীসের পরিপূরক হাদীস হচ্ছে- সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ বেশি পছন্দ করেন। কোনো বিপদ-মুসিবত এলে কখনো বোলো না যে, ‘যদি এটা না করতাম তাহলে এ বিপদ হতো না’। কারণ এই ‘যদি’ শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয়। বরং বলো, ‘আল্লাহ যা নির্ধারিত করেছেন, তা-ই হয়েছে’। (আর ভবিষ্যতে কী করতে পারো, তার পরিকল্পনা করো।) হাদীস বর্ণনাকারী: আবু হুরায়রা (রা); গ্রন্থনা: মুসলিম, ইবনে মাজাহ।

কাজেই সমস্যা, বিপদ-আপদকে ইতিবাচকভাবে, স্রষ্টার পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। ‘যদি এটা না করতাম তাহলে এ বিপদ হতো না’ এ ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। কারণ এটা আপনাকে অতীতেই নিমজ্জিত করে রাখবে। কিন্তু আপনি কখনোই অতীতে ফিরে যেতে পারবেন না।

তাই যা ক্ষতি হয়ে গেছে তার জন্যে আফসোস না করে ক্ষয়পূরণের জন্যে দরকারি কাজের পেছনেই সময় দিন। এটা-ই সঠিক দৃষ্টিভঙ্গি। আর যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, আল্লাহ তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে দেবেন। হাদীস বর্ণনাকারী: আবদুল্লাহ ইবনে আমর (রা); গ্রন্থনা: হাকেম।

কাজেই বিপদে সবসময় আল্লাহর উপর ভরসা রেখে ভবিষ্যত করণীয় নির্ধারণ করতে হবে; বিপদের মধ্যে লুকিয়ে থাকা সুযোগকে বের করে আনতে মস্তিষ্ককে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। আর জীবনের সব ভালো কাজ সবচেয়ে ভালোভাবে করতে হবে। ভালো কাজে ডুবে থাকলে স্রষ্টা নিশ্চয়ই একদিন সুফল দিবেন। তাহলেই স্রষ্টার কাছ থেকে প্রত্যাশামাফিক পুরস্কার পাওয়া যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31