IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু, নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের

পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু, নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটকের পর সানাউল হক বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের অমানবিক নির্যাতনেই মারা গেছেন সানাউল। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করে বলছে- হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

সানাউল হক বিশ্বাস ভোলাহাট উপজেলার চাঁন শিকারী গ্রামের মৃত মুর্শেদ বিশ্বাসের ছেলে।

সানাউলের ভাই মাসুদ রানা বিশ্বাস অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সানাউল বাড়ি থেকে পাশ্ববর্তী একটি দোকানে যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটকের পর তাকে ব্যাপক নির্যাতন করা হয়। এই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। নির্যাতনের পরে তার ভাই পানি খেতে চাইলেও পুলিশ তা দেয় নি।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী হিসেবে তার ভাইকে আটক করা হলেও তিনি মাদক ব্যবসায়ী ছিলেন না। তবে মাদক সেবন করতেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, রাতে একটি বাগানে মাদক সেবনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সানাউল। এ সময় তিনি পড়ে গেলে পুলিশ তাকে আটক করে। আটকের পর সানাউল বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মারা যান তিনি।

মাহবুব আলম খান বলেন, সানাউল একজন মাদক ব্যবসায়ী। গত ১৩ এপ্রিল তার বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ওইদিন তিনি বাড়িতে ছিলেন না। ওই মামলার সূত্র ধরেই গতরাতে পুলিশ তাকে আটক করতে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31