IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> বিনোদন >> ফিরছেন সেই পি জে হেলেন

ফিরছেন সেই পি জে হেলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর আগে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরেন মডেল ও অভিনেত্রী পি জে হেলেন। সেসময় ঘটনাটি বেশ আলোচনা তৈরি করেছিলো। পরে জানা গিয়েছিলো মানসিক অবসাদের কারণে তিনি আত্মঘাতীর পথ বেছে নিয়েছিলেন। এরপর থেকে তাকে আর কোনো কাজে দেখা যায়নি। শোবিজ থেকে আড়ালে চলে গিয়েছিলেন ‘দিল আমার’ খ্যাত এ মডেল। সর্বশেষ ২০১৮ সালের শেষের দিকে ‘ভাঙ্গা মন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিলো তাকে। কাজে না থাকলেও তাকে ইন্সটাগ্রামে সরব দেখা যায়।

৩ বছর পর এবার নতুন ছন্দে ফিরছেন হেলেন। জানালেন, খুব শিগগিরই আবারো কাজে ফিরছেন। মাঝের সময়গুলোতে নিজেকে স্থির করতে না পারায় কাজ নিয়ে আগ্রহ পাননি তেমন। এছাড়া তার বাবা মারা গিয়েছিলেন। সবকিছু সামলে উঠতে কিছুটা সময় নিয়েছেন তিনি। এখন তিনি স্থির হয়েছেন।

পি জে হেলেন বাংলাদেশ জার্নালকে বলেন, মাঝের সময়টা অনেক খারাপ গিয়েছে আমার। মানসিক অবসাদের কারনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন নিজে কিছুটা স্থির হয়েছি। আবারো কাজে ফিরছি। আগের মতো নিয়মিত নাটক, বিজ্ঞাপন, গান কিংবা সিনেমার জন্য নিজেকে হাজির করতে চাই।

তিনি আরও বলেন, এখন নিজের জন্যও কিছু করতে চাই। সম্প্রতি আমি ‘হেলেন অব ঢাকা’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছি । এখন থেকে অন্যান্য কাজের পাশাপাশি ইউটিউবের জন্য কাজ করবো। এখানে ফানি কন্টেন্ট, মেকাপ টিউটরিয়াল ভিডিও, ট্রাভেল ভিডিও থেকে শুরু করে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরিতে কাজ করবো। নিজেকে এখন কাজের মাধ্যমেই ব্যস্ত রাখতে চাই।

২০১৫ সালে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন এবং প্রথম বিজ্ঞাপনেই দর্শকমহলে দারুণ পরিচিতি পান হেলেন। এরপর একাধারে বহু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। তানজিব সারোয়ারের ‘দিল আমার’ গানে মডেল হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকেও। শুধু তাই নয়, সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31