ধূমকেতু প্রতিবেদক : সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা স্লোগানে শিক্ষানগরী রাজশাহী থেকে প্রকাশিত পাঠক নন্দিত ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমানের পিতা হাবিবুর রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। তিনি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাসিন্দা ছিলেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর গীতিকার ও নওহাটা উচ্চ বিদ্যালয়ের বাংলার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি ওই এলাকায় বাংলা বিষয়ের জনপ্রিয় শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ দিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুবরণ করেন। শুক্রবার রাত ১০টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সম্পাদকের বাবার মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছে ধূমকেতু নিউজ পরিবার।


