IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> প্রতারক রাব্বিকে আটকের পর আত্মগোপনে অনেকেই

প্রতারক রাব্বিকে আটকের পর আত্মগোপনে অনেকেই

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) সোর্স দাবি করা রাব্বি হাসান নামে এক প্রতারককে থানায় আটক ও তার মোবাইল জব্দ করার পর বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্য। ইতোমধ্যে রাব্বির সাথে সম্পৃক্তদের অনেকেই ভীত এবং আত্মগোপনে অবস্থান করছেন বলে নিশ্চিত করেন স্থানীয় একধিক ব্যাক্তি।

বৃহস্পতিবার রাতে আলোচিত এই রাব্বি হাসানকে আটক করে বাঘা থানা পুলিশ। তার বাড়ি উপজেলার চক নারায়নপুর গ্রামে। তার নামে বাঘা সহ জেলার বিভিন্ন থানায় মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ ৭ টি মামলা রয়েছে। সে অত্র এলাকায় ইমো এবং বিকাশ হ্যাকারের সাথে সম্পৃক্ত বলে একাধিক সূত্র নিশ্চিত করেন। এর আগে সে পুলিশের তথা কথিত সোর্স হিসাবে এলাকায় পরিচিতি লাভ করে। তার এসব অনৈতিক কর্মকান্ডে বিব্রত ও চিন্তিত এলাকার সুধী মহল।

জেলা পুলিশের একটি মুখপত্র জানান, রাব্বি হাসান নিজেকে পুলিশের আইজিপিসহ অন্যান্য বড়-বড় পুলিশ কর্মকর্তাদের সাথে তার ব্যাক্তিগত পরিচয় এবং সুখ্যাতি রয়েছে বলে এলাকার বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে আটক করে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রাব্বিকে আটক ও তার মোবাইল জব্দ করার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। যেটা তদন্তের সার্থে এই মূহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে রাব্বির সাথে সম্পৃক্তদের অনেকেই এখন ভীত-তটস্থ এবং আত্মগোপনে অবস্থান করছে।

উল্লেখ্য চলতি মাসের ৪ তারিখ রাব্বি হাসানসহ তার অপর তিন সহযোগীকে মাদকসহ উপজেলার খানপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার ১৫ দিন পর হাজত থেকে বেরিয়ে আসে রাব্বি। অতঃপর একটি নতুন এ্যাপাসী মোটর সাইকেল কিনে এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করে। এ নিয়ে আরো একটি ফলোআপ সংবাদ প্রকাশ করেন জনৈক সাংবাদিক।

এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঐ সাংবাদিকের নামে মিথ্যা এবং অসত্য কথা লিখে তার মানখুন্য করার চেষ্টায় লিপ্ত হয় প্রতারক রাব্বি হাসান ও তার সহযোগীরা। এ নিয়ে রাব্বির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঐ সাংবাদিক। তারপর পুলিশ তাকে আটক করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31