ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
এরই অংশ হিসেবে রোববার ১২তম রমজানে নগরীর মেহেরচন্ডী স্কুল মোড়ে উন্নত মানের ৩০০ প্যাকেট ইফতারি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, মতিহার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, ২৬ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু মাষ্টার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবু, সহ সভাপতি আব্দুল মালেক, ওয়াদুদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, নগর যুবলীগের সহ সম্পাদক রবিউল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক লীগ উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রিংকু, সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক নরুন নবী রনি, সাবেক সদস্য রায়হানুল ইসলাম, ২৬ ওয়ার্ড (পূর্ব) ছাত্রলীগ সভাপতি রুহল আমিন সরকার প্রিন্স, সাধারণ সম্পাদক নিজাম আলী রুপম প্রমুখ।


