IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> বাগমারায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি, স্বস্তিতে ক্রেতাগণ

বাগমারায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি, স্বস্তিতে ক্রেতাগণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : নিজের খামারের ডিম বিক্রি নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাজশাহীর বাগমারার পোল্ট্রি খামারি সাগর আহম্মেদ (৩০)। গত বছর করোনাকালে ক্ষতির শিকার হয়ে ছিলেন তিনি। সে আশংকা করেছিলেন এবারো। তবে সেটা কেটে গেছে এবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের কারণে। তাঁরা ন্যায্যদামে কিনে নিচ্ছেন ডিম। শুধু সাগর আহম্মেদ নন, তাঁর মতো অনেক দুধ বিক্রেতাও এবার করোনাকালে চিন্তামুক্ত হয়েছেন। প্রাণিসম্পদ দপ্তরের ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রিকেন্দ্রের কারণে ক্রেতারাও রক্ষা পাচ্ছেন বাড়তি দাম থেকে। রাজশাহীর বাগমারা উপজেলায় এই কার্যক্রম সাড়া ফেলেছে। 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, করোনাকালে লোকজনের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়। গত ১১ এপ্রিল উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর থেকে ট্রাক ও ইজিবাইকে করে শুরু হয় ন্যায্যদামে দুধ, ডিম ও মাংস বিক্রি। উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে, হাটবাজার ও এলাকায় গিয়ে এসব বিক্রি করা হচ্ছে। প্রতিহালি লাল ডিম বিক্রি করা হচ্ছে ২৬ টাকায়। প্রতিলিটার দুধ ৬০ টাকায় এবং গরুর মাংস বিক্রি করা হচ্ছে ৫০০টাকা কেজি দরে। সকাল থেকে চলছে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম। 

সরেজমিনে ভবানীগঞ্জ, তাহেরপুর ও মচমইল এলাকা ঘুরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি করতে দেখা যায়। ট্রাক ও ইজিবাইকে করে বিক্রি করা হচ্ছে এসব। ক্রেতাদেরও ভীড় ও আগ্রহ লক্ষ্য করা যায়। গতকাল দুপুরে ভবানীগঞ্জ নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ বিক্রিয়কেন্দ্রে ক্রেতাদের যথেষ্ট ভীড় চোখে পড়ে। স্বয়ং প্রাণিসম্পদ কর্মকর্তাকে ট্রাকে থেকে বিক্রি কার্যক্রম তদারকি ও সহায়তা করতে দেখা যায়। 

মমেনা বেগম (৫০) নামের এক গৃহবধূ জানান, তিনি ৬০ টাকায় এক লিটার দুধ কিনেছেন। ভালো ও দাম কম হওয়ার কারণে তিনি এখানে ছুটে এসেছেন বলে জানান। তাঁর যুক্তি বাজারে ভেজাল দুধ বিক্রি হতে পারে এবং দামও ১০-২০টাকা বেশি। তাই এখানে ছুটে এসেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে একজন এনজিও নারীকর্মী বলেন, তিনি কমদামে ডিম কিনেছেন। ভ্যানচালক আবদুর রহমান (৫৫) বলেন, রমজান মাসে দুধ ও ডিমের চাহিদা থাকায় বাজারে দাম বেশি, এই কারণে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র থেকে কিনেছেন। 

ডেইরি খামারি মকছেদ আলী জানান, খামার থেকে প্রতিদিন দেড়মণ দুধ পাওয়া যায়। আগে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কমদামে বিক্রি করতে হতো। তবে প্রাণিসম্পদ দপ্তরের ভ্রাম্যমাণ বিক্রিয়কেন্দ্র চালু হওয়াতে দুধ বিক্রি নিয়ে আর ভোগান্তির শিকার হতে হচ্ছে না। বাড়ি থেকেই বিক্রয়কেন্দ্রের লোকজন এসে নিয়ে যাচ্ছেন।  

উপজেলা পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইউসুফ আলী বলেন, তাঁরা সরকারের এই কার্যক্রমকে সহায়তা করছেন। করোনাকালে তাঁরা ডিমের ভালো দাম পাচ্ছেন। গত বছর যে আর্থিক ক্ষতির শিকার হতে হয়েছে এবার তা হচ্ছে না। বিক্রি নিয়েও কোনো চিন্তা করছেন না এবার। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন পোল্ট্রি ও দুগ্ধ খামারিদের কাছ থেকে ন্যায্যদামে ডিম ও দুধ কিনে সেগুলো বিক্রি করা হচ্ছে। এছাড়াও বাজার দরের চেয়ে কমদামে এসব বিক্রি করা হচ্ছে লোকজনের মধ্যে। এর ফলে খামারিরা লাভবান হওয়ার পাশাপাশি লোকজনও সঠিক দামে কিনতে পারছেন। এছাড়াও এসব প্রাণিজ পুষ্টি মেটাতে পারছে। তাঁদের এই কার্যক্রম সাড়া ফেলেছে বলে দাবি করেন। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31