ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর তানোর উপজেলার ধামধুম এলাকায় র্যাবের অভিযানে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
রোববার (০২ মে) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি মোল্লা পাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল ধামধুম এলাকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রাধানগর ইউনিয়নের জশোক পশ্চিমপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মেকারের ছেলে মুহাম্মদ আলী (১৮)কে ৪২৫ গ্রাম হেরোইন,০১ টি মোবাইল,০১ টি সীমকার্ডসহ আটক করেন র্যাবের একটি বিশেষ টিম।
আসামির বিরুদ্ধে তানোর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


