IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> দায়িত্ব গ্রহণের প্রথম কঠোর বার্তা চারঘাট পৌর মেয়রের

দায়িত্ব গ্রহণের প্রথম কঠোর বার্তা চারঘাট পৌর মেয়রের

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : দায়িত্ব গ্রহণের পরে প্রথম মাসিক সভায় সকল কাউন্সিলর ও পৌরসভায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিলেন রাজশাহীর চারঘাট পৌরসভার নবাগত মেয়র একরামুল হক। পৌরসভা এলাকায় চলমান উন্নয়ন মুলক কাজে অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে। সময়ের কাজ সময়েরই মধ্যে শেষ করতে হবে।

আর যারা এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন তাদের কঠোর হাতে দমন করা হবে। মনে রাখবেন পৌরসভা জনগণের সেবার আশ্রয়কেন্দ্র। আর আমি ও আপনারা সকলেই জনগণের সেবক। রোববার দুপুরের দিকে চারঘাট পৌরসভা হলরুমে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণের প্রথম মাসিক সভায় পৌর মেয়র একরামুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভাগ্য উন্নয়নকে হাতিয়ার করে যারা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করবেন তাদের চিহিৃত করে ব্যবস্থা নিতে একটুও পেছনের দিকে তাকানোর সুযোগ নেই। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা সম্ভব। তবে জনগনের সেবক হওয়া সম্ভব নয়।

তিনি নিজের অভিজ্ঞতার আলোকে বলেন, আমি একটি দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি যদি অনিয়ম ও র্দনীতির সঙ্গে নিজেকে ভাসিয়ে ফেলতাম তাহলে আমি আজ কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করতে পারতাম। তবে আমি আজ মেয়র হিসেবে এই জায়গায় আসতে পারতাম না। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা সকলেই নিজেদের জায়গা থেকে পৌরবাসীর সেবার মনোভাব নিয়ে কাজ করবেন। এসময় পৌর এলাকায় এখনো যে সকল সমস্যা রয়েছে তা প্রতিটি কাউন্সিলর চিহিৃত আমাকে জানাবেন। দ্রæত ওই সকল সমস্যা সমাধান করা হবে।

পৌর সচিব রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর প্রকৌশলী রেজাউল করিম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মতিউর রহমান মতি, নাজমুল হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31