IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু

রাজশাহীতে রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত দেড়টার দিকে নগরীর তেরোখাদিয়া সবজিপাড়া শান্তিবাগ (৫ নং গলি) এলাকার ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কাজলী (২৮)। তার স্বামীর নাম মো: লিটন। কাজলী জেলার তানোর উপজেলার তালন্দ বাজার এলাকার মো. কালাম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, নগরীর কোর্টস্টেশন মোল্লাপাড়া এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন নিহত কাজলী দম্পতি। এই বাড়িতে ভাড়া থাকা অবস্থায় বছর দুয়েক আগে একটি মাদক মামলায় কাজলী ও তার স্বামী লিটন জেলহাজতে যান। এক বছর আগে কাজলী জামিনে ছাড়া পেলেও তার স্বামী এখনো জেলেই রয়েছেন। এরপর কাজলীর পরোকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে শান্ত কুমার সাহা নামের এক (সনাতন ধর্মাম্বলী) যুবকের সাথে। পরোকীয়া প্রেমের বিষয়টি গোপন রাখতে কাজলী তার ওই বাসা ছাড়ার সিদ্ধান্ত নেন।

পরে কাজলীকে নিয়ে তেরোখাদিয়া সবজিপাড়া শান্তিবাগ (৫ নং গলি) এলাকার ফারুকের বাড়িতে পৃথকভাবে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকেন কাজলী ও শান্ত কুমার সাহা। শান্তই প্রলোভন দিয়ে তাকে এই বাসায় নিয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে নিহতের লাশ দাফন করায় বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

পরোকিয়া প্রেমিক শান্ত কুমার সাহা দাবি করেন, ঘুমের অতিরিক্ত ট্যাবলেট খেয়েছিলো কাজলী। ঘরের দরজা ভেঙ্গে দেখি মারা গেছে সে। এর বেশি কিছু আমি জানি না। এ ব্যাপারে তাৎক্ষণিক নিহতের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শান্ত কুমার সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এছাড়া নিহতের বাবাকে থানায় ডাকা হয়েছে। তার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31