IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> লাইফস্টাইল >> পরিপাটি মেকআপ লুক

পরিপাটি মেকআপ লুক

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকাংশ সময় কর্মব্যস্ত দিন পার করতে হয় আমাদের। তারপরও এ ব্যস্ততার মধ্যে আমরা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। এর জন্য চাই খুব সুন্দর একটা মেকআপ লুক।

এক্ষেত্রে আমাদের কিছু জিনিসের পরিবর্তন আনতে হবে মেকআপ সামগ্রীতে। যার ফলে সময় স্বল্পতার মাঝেও বাইরে যেতে পারবেন সুন্দর পরিপাটি হয়ে। আজকের বাংলাদেশ জার্নালের আয়োজনে থাকছে কিভাবে অল্প সময়ে পরিপাটি মেকআপ লুক আনা যায় সে সর্ম্পকে বিস্তারিত।

আপনি যদি খুব কম সময়ে নিজেকে সাজিয়ে নিতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে নজর দিতে হবে ঠোটের সাজের ক্ষেত্রে, হাতে যদি সময় কম থাকে তাহলে লিপস্টিক, লিপলাইনার ইত্যাদি বাদ দিয়ে শুধু লিপগ্লস ব্যবহার করুন। কারন এখন বাজারে বিভিন্ন রঙের গ্লিটার যুক্ত অথবা প্লেইন লিপগ্লস, লিপআইস ইত্যাদি খুব সহজেই কিনতে পাওয়া যায়। এটি অনেক সহজেই লাগানো যায়, আবার ঠোঁটে থাকেও অনেকক্ষণ। তবে কিছু জিনিসপত্র হাতের রাখা ভালো প্রতিদিনের ব্যবহারের জন্য। বড় ব্রাশ ব্যবহার করতে পারেন মেকআপ অথবা পাউডার লাগানোর জন্য। কারণ বড় ব্রাশ দিয়ে মেকআপ লাগানো যায় খুব তাড়াতাড়ি এবং ব্লেন্ড করতেও অনেক সুবিধা।

এবার কথা বলা যাক চোখের ব্যাপারে, আপনি যদি আইলাইনার লাগাতে চান চোখে, তাহলে ব্যবহার করতে পারেন পেন্সিল লাইনার। এটি ব্যবহারে আছে অনেক সুবিধা। তবে সবচেয়ে ভালো হয় পেন্সিল কাজল ব্যবহার করা। কারণ এতে অপেক্ষা করতে হবে না চোখ শুকানোর জন্য। শুধু একটানে কাজল এঁকে দিলেই হবে। যদি মনে হয় পর্যাপ্ত সময় নেই সেক্ষেত্রে মাশকারা ব্যবহার করতে পারেন আইলাইনারের পরিবর্তে। এতে করে চোখ দেখতেও সুন্দর লাগবে আবার আপনার চোখের পাতা ভারী দেখাবে।

অকেন সময় দেখা যায় বাইরে বের হবার সময় আমরা ফেস পাউডার ব্যবহার করি। তবে এর পরিবর্তে ব্যবহার করতে পারেন ক্রিম ফাউন্ডেশন অথবা বিউটি ক্রিম। কারণ এতে সময় কম লাগে আবার ব্লেন্ড হয় অনেক সুন্দর ভাবে। আর এর সাথে হালকা বাদামি বা পিচ রঙের ব্লাশন দিতে পারেন। যার ফলে পরির্পূণ একটা মেকআপ লুক চলে আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31