ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।
তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে সোমবার নগরীর ৩০ নং ওয়ার্ড (দক্ষিাণ) চোদ্দপাই এলাকায় উন্নত মানের ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, ৩০ নং ওয়ার্ড (দক্ষিন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবর আলী, সাংগঠনিক সম্পাদক নাসিম হাসান রিমন, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন জুয়েল, নগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, সদস্য শওকত হাবিব মিনার, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, ইদ্রিস আলম, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুরসালিন হক রাবু, সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) যুব মহিলা লীগ সভাপতি ফারহানা ইসলাম ফাহিমা প্রমুখ।


